আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: October 4, 2026, 2:58 pm || প্রকাশের তারিখ: October 4, 2026, 1:22 pm
জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা
জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

রাঙ্গামাটি প্রতিনিধি |

আসন্ন ২৯ নভেম্বর পবিত্র ঈদে মিলাদুন্নবী ﷺ উদযাপন উপলক্ষে আহলে সুন্নাত পরিষদ রাঙ্গামাটির উদ্যোগে আয়োজিত ৩য় নূরানী ওয়াজ ও মিলাদ মাহফিলের প্রধান বক্তা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামিক স্কলার ও জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা, ষোলশহর, চট্টগ্রামের আরবি প্রভাষক শায়খ মুহাম্মদ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা প্রদান করা হয়েছে।

৪ অক্টোবর ২০২৬, সকাল ১১টায় চট্টগ্রামের জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় আহলে সুন্নাত পরিষদ রাঙ্গামাটির বিশেষ প্রতিনিধি দলের পক্ষ থেকে শায়খ মুহাম্মদ জয়নুল আবেদীন আল-কাদেরীকে এ সম্মাননা প্রদান করা হয়।

এ সময় প্রতিনিধি দলের সদস্যরা তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং আগামী ২৯ নভেম্বর রাঙ্গামাটিতে অনুষ্ঠিতব্য ৩য় নূরানী ওয়াজ ও মিলাদ মাহফিলের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে মাহফিলে প্রধান বক্তা হিসেবে তাঁর অংশগ্রহণের জন্য আহলে সুন্নাত পরিষদ রাঙ্গামাটির পক্ষ থেকে কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানানো হয়।

আয়োজকরা জানান, মাহফিলটি সফলভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ আয়োজনের সার্বিক সফলতা ও কল্যাণের জন্য সবার সহযোগিতা ও দোয়া কামনা করা হয়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম