আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 16, 2026, 10:06 am || প্রকাশের তারিখ: October 26, 2019, 5:14 pm
নানা আয়োজনে কচুয়ায় কমিউনিটি পুলিশিং ডে পালিত
আহসান টিটু, বাগেরহাট জেলা প্রতিনিধি : ‘পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গী-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি’ এই শ্লোগানকে সামনে রেখে বাগেরহাটের কচুয়ায় নানা আয়োজনের মধ্যদিয়ে কমিউনিটি পুলিশিং ডে-২০২৯ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার সকালে একটি বর্নাঢ্য র‌্যালী থানা চত্বর থেকে শুরু হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিরোপয়েন্টে গিয়ে শেষ হয়।


থানা পুলিশ ও উপজেলা কমিউনিটি পুলিশিং এর আয়োজনে এ র‌্যালীতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তাসমিন ফারহানা, থানা অফিসার ইনচার্জ (ওসি) শেখ সফিকুর রহমান, কচুয়া প্রেসক্লাবের সভাপতি খোন্দকার নিয়াজ ইকবাল, সদর ইউনিয়ন চেয়ারম্যান শিকদার হাদিউজ্জামান হাদিজ, মঘিয়া ইউনিয়ন চেয়ারম্যান পংকজ চন্দ্র রায়, উপজেলা কমিউনিটি পুলিশিং এর

সাধারন সম্পাদক আজাদ হোসেন বালী,ওসি তদন্ত সরদার ইকবাল হোসেন, উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি শেখ সাজ্জাদ হোসেন সুমন, সাধারন সম্পাদক কাজী শহিদুল ইসলাম প্রমুখ। সন্ধ্যায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।এতে উপজেলার কৃতি শিল্পী ও উপজেলার বাইরে থেকে আমন্ত্রিত অতিথি শিল্পিরা নৃত্য ও সংগীত পরিবেশন করেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম