প্রিন্ট এর তারিখ: October 5, 2026, 5:56 pm || প্রকাশের তারিখ: October 5, 2026, 4:10 pm
মোংলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত
বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাটের মোংলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) দিবসটি উপলক্ষে মোংলা উপজেলা পরিষদের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এক আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: মনিরুজ্জামানের সভাপতিত্বে আয়োজিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শারমিন আক্তার সুমি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চালনা বন্দর ফাজিল মাদরাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা মোঃ রুহুল আমিন, মোংলা সরকারি কলেজের ডক্টর অসিত কুমার সাহা, চালনা বন্দর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ রোকন উদ্দিন এবং সরকারি টিএ ফারুক স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তালুকদার মো: জিহাদ বক্তব্য রাখেন। এছাড়া শিক্ষার্থীদের পক্ষ থেকে সেন্ট পলস উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র আপন বিশ্বাস এবং সরকারি টিএ ফারুক স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী শেফা বক্তব্য প্রদান দেন।
বক্তারা তাঁদের বক্তব্যে শিক্ষকদের সামাজিক মর্যাদা, গুণগত শিক্ষা নিশ্চিতকরণ এবং শিক্ষকদের অধিকার সুরক্ষার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।