
আজ ৫ অক্টোবর সোমবার সকাল ১১ টা থেকে পৌনে বারটা পর্যন্ত ১ নং বেইলি রোডের প্রধান ক্যাম্পাসের ১ নং গেটের সামনে হাইকোর্টের নির্দেশনা মোতাবেক ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে দ্রুত গভর্নিং বডির নির্বাচনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের আসন্ন নির্বাচনের সংরক্ষিত অভিভাবক প্রার্থী ও বিশিষ্ট সমাজসেবিকা মিসেস হাসনাতুল হোসনা। বক্তব্য রাখেন অভিভাবক ঐক্য ফোরাম বাংলাদেশের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিয়াউল কবির দুলু, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সাবেক অভিভাবক সদস্য এডভোকেট ইউনূস আলি আকন্দ, স্কুল শাখার প্রার্থী ও আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সাবেক অভিভাবক সদস্য মোহাম্মদ আলী, প্রার্থী মাহবুবুর আলম সোহাগ প্রমুখ। বক্তৃতায় নেতৃবৃন্দ হাইকোর্টের আদেশ মোতাবেক দ্রুত গভর্নিং বডির নির্বাচনের তফসিল ঘোষণা,সুষ্ঠু পরিবেশে নির্বাচন আয়োজন, মাঝপথে ষড়যন্ত্র করে নির্বাচন বন্ধ না করা, শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা, শিক্ষার মান উন্নয়ন নিশ্চিত করা,কমিটির জবাবদিহিতা নিশ্চিত করা, অনিয়ম দূর্নীতি বন্ধ করা, স্কুল টি সরকারি করন করা এবং স্হায়ী অধ্যক্ষ নিযুক্ত করার দাবি জানান।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম