আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: October 5, 2026, 7:44 pm || প্রকাশের তারিখ: October 5, 2026, 6:29 pm
ঝালকাঠি-১: শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ প্রক্রিয়ায় ডোপ টেস্ট বাধ্যতামূলক ও নিয়োগ-বাণিজ্য বন্ধের ঘোষণা
ঝালকাঠি-১: শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ প্রক্রিয়ায় ডোপ টেস্ট বাধ্যতামূলক ও নিয়োগ-বাণিজ্য বন্ধের ঘোষণা

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম জামাল রাজাপুর ও কাঠালিয়া উপজেলার সকল এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়, নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় ম্যানেজিং কমিটির মাধ্যমে নিয়োগপ্রাপ্তদের জন্য ডোপ টেস্ট বাধ্যতামূলক করেছেন। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ধরনের নিয়োগ-বাণিজ্য বা অনিয়ম হতে দেওয়া হবে না বলেও স্পষ্ট ঘোষণা দিয়েছেন তিনি।

​সম্প্রতি নিজের ফেসবুক পেজে স্ট্যাটাস দেওয়ার পাশাপাশি গত ১ অক্টোবর ২০২৬ তারিখে রাজাপুর ও কাঠালিয়া উপজেলা নির্বাহী অফিসারের কাছে পাঠানো আলাদা দুটি দাপ্তরিক চিঠির মাধ্যমে এই নির্দেশনা জারি করা হয়।

​চিঠিতে উল্লেখ করা হয়, তরুণ সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা এবং শিক্ষাঙ্গনে শতভাগ মাদকমুক্ত ও পবিত্র পরিবেশ বজায় রাখার স্বার্থে অফিস সহকারী, অফিস সহায়ক, নৈশপ্রহরী, আয়া ও পরিচ্ছন্নতাকর্মীসহ বিভিন্ন পদে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীর ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হলো। ডোপ টেস্টের ফলাফল নেতিবাচক (Negative) আসার পরেই কেবল সংশ্লিষ্ট প্রার্থীকে চূড়ান্ত নিয়োগ দেওয়া যাবে।

​শিক্ষা প্রতিষ্ঠানে মাদকমুক্ত ও স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করতে সংসদ সদস্যের এই সময়োপযোগী পদক্ষেপে স্থানীয় অভিভাবক ও সচেতন মহলে ইতিবাচক আলোচনার সৃষ্টি হয়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম