রাঙ্গামাটিতে নবীন ইন্টার্ন চিকিৎসকদের বরণ ও বিদায়ী চিকিৎসকদের শুভকামনা
রাঙ্গামাটি প্রতিনিধি
রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল ও রাঙ্গামাটি মেডিকেল কলেজের আয়োজনে নবীন ইন্টার্ন চিকিৎসকদের বরণ এবং বিদায়ী ইন্টার্ন চিকিৎসকদের শুভকামনা জানাতে ‘Intern Doctors’ Reception & Farewell Programme–2026’ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর ২০২৬) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. প্রীতি প্রসূন বড়ুয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল ডা. গৌরব দেওয়ান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার সিভিল সার্জন ও রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নূয়েন খীসা।
এছাড়া অনুষ্ঠানে রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল ও রাঙ্গামাটি মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগের চিকিৎসকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নবাগত ইন্টার্ন চিকিৎসকদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। একই সঙ্গে দায়িত্ব পালন শেষে বিদায়ী ইন্টার্ন চিকিৎসকদের পেশাগত জীবনের নতুন অধ্যায়ে সফলতা ও কল্যাণ কামনা করা হয়।
অনুষ্ঠানের মধ্য দিয়ে নবীন চিকিৎসকদের কর্মজীবনে দায়িত্বশীলতা, মানবিকতা ও পেশাগত দক্ষতার সঙ্গে চিকিৎসাসেবায় ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম