প্রিন্ট এর তারিখ: October 6, 2026, 4:49 am || প্রকাশের তারিখ: October 6, 2026, 2:41 am
সৌদি আরবের হা'ম'লায় এই বাংলাদেশের নি'হত
রিমন হোসেন, সৌদি আরব
সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হা'মলায় মো. সজিব নামে ২৫ বছর বয়সী এক বাংলাদেশি যুবক নি'হত হয়েছেন। রোববার (৪ অক্টোবর) দেশটিতে ওই হামলার ঘটনা ঘটে। হামলায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে। সৌদি আরবের রিয়াদ দুতাবাসের ভেরিফাই পেইজে এক বিজ্ঞপ্তিতে সজিবের নিহত হওয়ার খবরটি নিশ্চিত করেছেন।
নি'হত সজিব কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের বাগড়া গ্রামের ছোটন মিয়ার ছেলে। পরিবারের আর্থিক স্বচ্ছলতার আশায় কয়েক বছর আগে তিনি সৌদি আরবে পাড়ি জমান। দীর্ঘদিন ধরে জুবাইল শহরে কর্মরত ছিলেন তিনি।
সৌদি আরবে কর্মরত বাংলাদেশি আল আমিন সজিবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। পরিবারের সদস্য ও স্থানীয়দের ভাষ্য, রোববারের ক্ষেপণাস্ত্র হামলার সময় সজিব ঘটনাস্থলে ছিলেন এবং সেখানেই প্রা'ণ হারান।