নজরুল বর্ষ উপলক্ষে কাপ্তাইয়ে কর্মশালা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
(রাঙামাটি) প্রতিনিধি:
নজরুল বর্ষ ২০২৬-২৭ উদযাপন উপলক্ষে রাঙামাটির কাপ্তাইয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিযোগীদের নিয়ে কর্মশালা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১০টায় কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কর্মশালায় নজরুলসংগীত, গজল, অভিনয়, আবৃত্তি, নৃত্য, চিত্রাঙ্কনসহ বিভিন্ন বিষয়ে জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিতে যাওয়া শিক্ষার্থীদের প্রস্তুত করা হয়।
কর্মশালার শুরুতে উপজেলা পর্যায়ে বিভিন্ন বিষয়ে প্রথম স্থান অর্জনকারী প্রতিযোগীরা তাঁদের পরিবেশনা উপস্থাপন করেন। পরে সংশ্লিষ্ট বিষয়ের রিসোর্স পারসনরা তাঁদের পরিবেশনা পর্যবেক্ষণ করে ভুল-ত্রুটি তুলে ধরেন এবং জেলা পর্যায়ে আরও ভালো ফলাফল অর্জনের জন্য প্রয়োজনীয় পরামর্শ দেন।
কর্মশালায় বিভিন্ন বিষয়ে রিসোর্স পারসন হিসেবে ছিলেন কাপ্তাই উপজেলা সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন, কাপ্তাই খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ ঘোষ, নাট্য পরিচালক আনিছুর রহমান, কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, বাচিক ও কণ্ঠশিল্পী রওশন শরীফ তানি ও তামান্না ইসলাম, নৃত্যশিল্পী সঙ্গীতা দত্ত ও সুপর্ণা বাড়ৈ এবং চিত্রশিল্পী সুজিত সূত্রধর।
অনুষ্ঠানের শেষ পর্বে দুপুর ২ টায় নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হানুল ইসলাম।
এ সময় ইউএনও রায়হানুল ইসলাম বলেন, ‘কাজী নজরুল ইসলাম ছিলেন অসাম্প্রদায়িক চেতনা, সাম্য ও মানবতার কবি। তাঁর সাহিত্য ও সৃষ্টিকর্ম নতুন প্রজন্মকে অন্যায়, বৈষম্য ও অসা
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম