আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: October 6, 2026, 9:25 pm || প্রকাশের তারিখ: October 6, 2026, 7:48 pm
সুনামগঞ্জে শব্দদূষণবিরোধী মোবাইল কোর্ট, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ
সুনামগঞ্জে শব্দদূষণবিরোধী মোবাইল কোর্ট, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ

সুনামগঞ্জ সদর উপজেলার ইকবালনগর এলাকায় শব্দদূষণবিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। অভিযানে শব্দদূষণের দায়ে ৮ ব্যক্তি ও যানবাহনকে মোট ৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ১৪টি অবৈধ হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।

মঙ্গলবার (৬ অক্টোবর) পরিবেশ অধিদপ্তর, সুনামগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তারের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২৫-এর ধারা ৬(২) অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

অভিযানকালে পরিবেশ অধিদপ্তর, সুনামগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক মো. সাইফুল ইসলাম প্রসিকিউশন প্রদান করেন। এ সময় সুনামগঞ্জ সদর থানার পুলিশ সদস্য এবং পরিবেশ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা অভিযানে সহযোগিতা করেন।

পরিবেশ অধিদপ্তর, সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক বলেন, শব্দদূষণকারী অবৈধ হাইড্রোলিক হর্ন ব্যবহারকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম