প্রিন্ট এর তারিখ: October 7, 2026, 1:04 am || প্রকাশের তারিখ: October 6, 2026, 10:29 pm
রিজভী মুন্সীকে এলাহাবাদে অবাঞ্ছিত ঘোষণার দাবিতে মানববন্ধন দেবিদ্বারে বিএনপির কুমিল্লা উত্তর জেলা যুগ্ম আহ্বায়ককে বহিষ্কারের দাবি
রিজভী মুন্সীকে এলাহাবাদে অবাঞ্ছিত ঘোষণার দাবিতে মানববন্ধন দেবিদ্বারে বিএনপির কুমিল্লা উত্তর জেলা যুগ্ম আহ্বায়ককে বহিষ্কারের দাবি
নিজস্ব প্রতিবেদক
দেবিদ্বার উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নজরুল ইসলাম সরকার ও এলাহাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি মোশাররফ হোসেন ভূইয়াকে শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ তুলে কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার রিজভী উল আহসান মুন্সীর বহিষ্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় দেবিদ্বারের এলাহাবাদ বাজারে এলাহাবাদ ইউনিয়ন বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের উদ্যোগে এ মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতা অধ্যাপক আক্তার হোসেন, দেবিদ্বার উপজেলা যুবদলের সাবেক সদস্য মো. জালাল উদ্দীন তপন, এলাহাবাদ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কৃষকদল সভাপতি ও সাবেক ইউপি সদস্য মো. লিটন, এলাহাবাদ ইউনিয়ন যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি ওমর ফারুক মেম্বার, ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. হেলাল, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. ইব্রাহিম, এলাহাবাদ ইউনিয়ন স্বে