প্রিন্ট এর তারিখ: October 7, 2026, 1:06 am || প্রকাশের তারিখ: October 6, 2026, 10:43 pm
বুড়িচংয়ের কংশনগর বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি দুই রেস্টুরেন্টকে ৬০ হাজার টাকা জরিমানা
বুড়িচংয়ের কংশনগর বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি দুই রেস্টুরেন্টকে ৬০ হাজার টাকা জরিমানা
বুড়িচং প্রতিনিধি।।
কুমিল্লার বুড়িচং উপজেলার ভারেল্লা ইউনিয়নের কংশনগর বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও রেস্টুরেন্ট পরিচালনার দায়ে দুটি রেস্টুরেন্টকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী এ জরিমানা করা হয়।
অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশনের অভিযোগে ‘ভর্তা হোটেল’সহ দুটি রেস্টুরেন্টকে মোট ৬০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযানে দেবপুর পুলিশ ফাঁড়ির এসআই মঞ্জুরসহ পুলিশের একটি দল উপস্থিত থেকে সহযোগিতা করে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।