আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: October 7, 2026, 1:04 am || প্রকাশের তারিখ: October 6, 2026, 11:19 pm
পিরোজপুরের সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
পিরোজপুরের সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

 

পিরোজপুর প্রতিনিধি :

 

পিরোজপুর জেলার সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. গোলাম রব্বানীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় পিরোজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম এবং সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদ। এ সময় বক্তব্য রাখেন প্রেসক্লাব সাবেক সভাপতি মনিরুজ্জামান নাসিম আলী, এম এ রব্বানী ফিরোজ, জিয়াউল আহসান, প্রেসক্লাব সাবেক সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, প্রেসক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক নাঈম তালুকদার, পিরোজপুর প্রেসক্লাবের দপ্তর ও পরিসম্পদ সম্পাদক মো. তামিম সরদার সহ নেতৃবৃন্দ।

 

এ সময় সাংবাদিকরা জেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন কর্মকাণ্ড এবং গণমাধ্যমের সঙ্গে প্রশাসনের সমন্বয় নিয়ে আলোচনা করেন।

 

জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. গোলাম রব্বানী বলেন, “পিরোজপুরের সার্বিক উন্নয়ন ও জনসেবার মানোন্নয়নে জেলা প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবে। জেলার সমস্যা ও সম্ভাবনাগুলো চিহ্নিত করে সংশ্লিষ্ট সকলের সমন্বয়ে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। এ ক্ষেত্রে গণমাধ্যমের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

 

তিনি আরও বলেন, প্রশাসনের কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে কাজ করা হবে। জেলার উন্নয়ন ও জনকল্যাণে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং গঠনমূলক পরামর্শ প্রশাসনের কাজে সহায়ক ভূমিকা রাখবে।

 

সভায় সাংবাদিকরা নবাগত জেলা প্রশাসককে পিরোজপুরে স্বাগত জানান এবং জেলার উন্নয়ন, আইনশৃঙ্খলা, জনসেবা ও বিভিন্ন সমস্যা সমাধানে প্রশাসনের পাশে থেকে সহযোগিতার আশ্বাস দেন।

 

মতবিনিময় সভায় জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও পিরোজপুর জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম