ঢাকা জেলার ডিবি (দক্ষিণ)এর বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ এক জন সক্রীয় সদস্য গ্রেফতার-
ঢাকা প্রতিনিধি
ঢাকা জেলা পুলিশের অভিভাবক, সুযোগ্য পুলিশ সুপার জনাব শামীমা পারভীন মহোদয়ের নির্দেশনায়, জনাব জাহিদুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার, জেলা গোয়েন্দা শাখা (ডিবি), ঢাকা এর সহযোগিতায় জনাব আশফাক রাগীব হাসান, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ), ঢাকা এর নেতৃত্বে এসআই (নিরস্ত্র)/ মোঃ মহরম আলী সঙ্গীয় ফোর্সসহ ঢাকা জেলা ডিবি (দক্ষিণ) এর ০১টি চৌকস টিম কেরানীগঞ্জ মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করেন।
এসআই (নিরস্ত্র)/মোঃ মহরম আলী সঙ্গীয় অফিসার ফোর্সসহ কেরানীগঞ্জ মডেল থানাধীন জিনজিরা এলাকায় ০৬/১০/২০২৬ খ্রিঃ ২২:০৫ ঘটিকায় অভিযান পরিচালনা করে (নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ সংঘটনের সক্রিয় সদস্য), সন্ধিগ্ধ আসামী ১। মোঃ আমির হোসেন (৪০), পিতা-কালু বেপারী, মাতা- নুরজাহান বেগম, বাসা হোন্ডিং ১১/২১, সাং- আলী হোসেন খান রোড, ডাকঘর- চকবাজার, থানা-লালবাগ, জেলা- ঢাকা, পদবী- বাংলাদেশ আওয়ামী লীগ এর সক্রিয় সদস‘কে গ্রেফতার করেন।
উল্লেখ্য যে, ধৃত সন্ধিগ্ধ আসামীর বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানার মামলা নং-৩৬, তারিখ-১০/০৬/২০২৬ খ্রিঃ, ধারা-সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধনী/২০১৩) এর ৬(১)(ক) এর (ই)/(ঈ)/১০/১২/১৩ মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম