কুমিল্লায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
কুমিল্লা প্রতিনিধি
আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএম। একই সঙ্গে মাদক ও অস্ত্র উদ্ধার, সাইবার অপরাধ দমন, গ্রেপ্তারি পরোয়ানা তামিল এবং স্পর্শকাতর মামলার তদন্তে অগ্রগতি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) কুমিল্লা জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভায় এসব নির্দেশনা দেওয়া হয়। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) পংকজ বড়ুয়ার সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএম।
সভায় কুমিল্লা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। এ সময় আসন্ন দুর্গাপূজায় পূজামণ্ডপ ও সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার, অপরাধ নিয়ন্ত্রণ এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় আগাম প্রস্তুতি নেওয়ার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়।
এ ছাড়া জেলার অস্ত্র ও মাদক উদ্ধার কার্যক্রম, ট্রাফিক ব্যবস্থাপনা, সাইবার অপরাধ প্রতিরোধ, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, স্পর্শকাতর মামলার অগ্রগতি এবং গোয়েন্দা কার্যক্রম আরও জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনার পর সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন পুলিশ সুপার।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) কামরুজ্জামানসহ জেলার বিভিন্ন সার্কেলের কর্মকর্তারা ও থানার অফিসার ইনচার্জরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া কুমিল্লা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম