প্রিন্ট এর তারিখ: October 8, 2026, 4:53 pm || প্রকাশের তারিখ: October 8, 2026, 3:11 pm
বিশেষ অভিযানে ঢাকা ডিবি (দক্ষিণ) কর্তৃক ৩০ গ্রাম হিরোইন সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার-১
বিশেষ অভিযানে ঢাকা ডিবি (দক্ষিণ) কর্তৃক ৩০ গ্রাম হিরোইন সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার-১
নিজস্ব প্রতিবেদক।
ঢাকা জেলা পুলিশের অভিভাবক, সুযোগ্য পুলিশ সুপার জনাব শামীমা পারভীন মহোদয়ের নির্দেশনায়, জনাব, জাহিদুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার, জেলা গোয়েন্দা শাখা (ডিবি), ঢাকা এর সহযোগিতায় জনাব আশফাক রাগীব হাসান, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ), ঢাকা এর নেতৃত্বে এসআই (নিরস্ত্র)/ মোঃ ইয়াকুব আলী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ঢাকা জেলা ডিবি (দক্ষিণ) এর ০১টি চৌকস টিম দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করেন।
এসআই (নিরস্ত্র)/মোঃ ইয়াকুব আলী সঙ্গীয় অফিসার ফোর্সসহ ০৭/১০/২০২৬ খ্রিঃ ২২.৪৫ ঘটিকায় দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন চুনকুটিয়া সাকিনস্থ ঝিলমিল হাসপাতালের সামনে পাকা রাস্তার উপর হতে পেশাদার মাদক ব্যবসায়ী ১। মোঃ আরিফ (৩০) পিতা-মৃত সানু দালাল, মাতা-মৃত মোমিনা, সাং- কাজির হাওলা, থানা- রাঙ্গাবালী, জেলা- পটুয়াখালী, বর্তমান সাং- চড়াইল ( রেখা মেম্বারের বাড়ির ভাড়াটিয়া), থানা-দক্ষিণ কেরাণীগঞ্জ, জেলা- ঢাকা’কে ৩০ (ত্রিশ) গ্রাম হেরোইন সহ গ্রেফতার করেন।
উল্লেখ্য যে, ধৃত আসামীর বিরুদ্ধে ১। দক্ষিণ কেরানীগঞ্জ থানার মামলা নং- ২৬, তাং-০৮/১০/ ২০২৬ ইং, ধারা- ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারিণর ৮ (খ) রুজু পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলো।