আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: October 8, 2026, 4:43 pm || প্রকাশের তারিখ: October 8, 2026, 3:14 pm
টেকনাফের সেন্ট মার্টিনে ৪৮ কোটি টাকার ইয়াবা ও হেরোইন জব্দ
টেকনাফের সেন্ট মার্টিনে ৪৮ কোটি টাকার ইয়াবা ও হেরোইন জব্দ

বিশেষ প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিনে কোস্ট গার্ডের অভিযানে প্রায় ৪৮ কোটি টাকা মূল্যের ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা ও প্রায় ২১ কেজি ৫০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে।

কোস্ট গার্ড জানায়, মাদক ও মানব পাচারসহ বিভিন্ন ধরনের অপরাধ প্রতিরোধে নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ৮ অক্টোবর ২০২৬ সকাল ৬টার দিকে সেন্ট মার্টিন কোস্ট গার্ড স্টেশন গোপন সংবাদের ভিত্তিতে আন্তর্জাতিক সমুদ্রসীমার কাছাকাছি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে সন্দেহজনক একটি ইঞ্জিনচালিত কাঠের বোটকে থামার সংকেত দেওয়া হয়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা বোটটি ফেলে মিয়ানমার সমুদ্রসীমার দিকে পালিয়ে যায়।

পরে বোটটিতে তল্লাশি চালিয়ে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা ও প্রায় ২১ কেজি ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। জব্দ করা মাদকের আনুমানিক মূল্য প্রায় ৪৮ কোটি টাকা।

কোস্ট গার্ড সূত্রে আরও জানা যায়, জব্দ করা মাদকের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিস্তার রোধ ও সেন্ট মার্টিনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম