মাদারপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ডিজির প্রতিনিধি ও মাধ্যমিক শিক্ষা অফিসারের স্বাক্ষর স্কান করে ৪০ লক্ষ টাকার বিনিময়ে ৪ জন কর্মচারীর নিয়োগ দেখিয়ে ব্যানবেইজ ও এমপিওভুক্তির জন্য আবেদন
নিজস্ব প্রতিবেদক, রংপুর :
ডিজির প্রতিনিধি ও মাধ্যমিক শিক্ষা অফিসারের স্বাক্ষর স্কান করে ৪ জন কর্মচারীর নিয়োগ দেখিয়ে ব্যানবেইজ ও এমপিওভুক্তির জন্য আবেদন। ঘটনাটি ঘটেছে রংপুরের মিঠাপুকুর উপজেলার রানীপুকুর ইউনিয়স্থ মাদারপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহী চেয়ারম্যানের পক্ষে বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষর মারফত জানা যায় উক্ত বিদ্যালয়টি ৯-৯-২০০৪ সালে ৫ বছরের জন্য স্বীকৃতি পান।যার স্মারকনং ১৪৬২(৪), স্বীকৃতি পাওয়ার পর স্থানীয় ও জাতীয় পত্রিকায় ৫-৯-২০২৩ তারিখে বিজ্ঞপ্তি প্রকাশ করেন।
বিদ্যালয়ে ৪ জন চতুর্থ শ্রেনীর কর্মচারী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের রেজুলেশনে দাতা সদস্য শাহজাহান মিয়ার স্বাক্ষর জাল করে ও ডিজির প্রতিনিধি এবং মাধ্যমিক শিক্ষা অফিসারের স্বাক্ষর স্কান করে ১৫-১২-২০২৩ তারিখে নিয়োগের কাজ সম্পন্ন করেন। ৪ জন চতুর্থ শ্রেনীর কর্মচারীরা হলেন, হুমায়ুন কবীর (অফিস সহায়ক)মুরাদ মিয়া (পরিচ্ছন্ন কর্মী),রিয়াজুজ্জামান (নৈশ প্রহরী)। অবসরপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুল ইসলাম জাহিদ বলেন, ওই ৪ জন কর্মচারীর নিয়োগে আমি ছিলাম না। তারা আমার স্বাক্ষর স্কান করেছেন বলেজানান। হার্ড কপি অফিস চাইলে প্রমান হবে বলে জানান।
মহাপরিচালক বরাবর ১ম ৪ জন কর্মচারীর নিয়োগ দেখিয়ে ব্যানবেইজ ও এমপিওভুক্তির জন্য আবেদন করেন। নিয়োগের মুলকপি দেখাতে না পারায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রংপুর অঞ্চলের উপপরিচালক রোকসানা বেগম প্রত্যাখান (Reject) করেন।
বিদ্যালয় প্রধান শিক্ষক ও হত্যামামলার আসামী মাহবুবুল আলম নিয়োগের মুল/হার্ড কপি হারিয়ে গেছে মর্মে মিঠাপুকুর থানায় জিডি করেন। গত ২৯-৯-২০২৬ তারিখে ২য় বারে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ ঢাকা মহাপরিচালক বরাবর
উক্ত ৪ জন কর্মচারীর এমপিওভুক্তির জন্য আবেদন করেন। উক্ত নিয়োগ বাতিল করে পুনরায় নিয়োগের অনুমতি, স্বাক্ষর স্কান ও জাল স্বাক্ষর করার জন্য আইনি ব্যবস্থা নিতে এলাকার অভিজ্ঞমহল জোর দাবী জানিয়েছেন। ##৮-১০-২০২৬
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম