আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: October 8, 2026, 9:51 pm || প্রকাশের তারিখ: October 8, 2026, 8:11 pm
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে কুমিল্লা মহানগর জাসাসের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে কুমিল্লা মহানগর জাসাসের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

কুমিল্লা প্রতিনিধি

সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের বিরুদ্ধে কুমিল্লা মহানগর জাসাস এর বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮অক্টোবর) বিকাল ৪টায় কুমিল্লা মহানগর জাসাস এর উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও মিছিলে নেতৃত্ব দেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি ও কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু।

কুমিল্লা মহানগর জাসাসের সভাপতি ডা. আফসান আনিস ও সাধারণ সম্পাদক শহীদুল হক সোহেলের নেতৃত্বে আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও মিছিলে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর জাসাসের সিনিয়র সহ-সভাপতি ইশতিয়াক আহমেদ পল্লবসহ মহানগর জাসাস ও এর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এসময় বক্তারা বলেন -আওয়ামী লীগ বিগত ১৭ বছর আমাদের বিনা কারণে অসংখ্য মামলা, বাড়িঘরে হামলা ও ব্যবস্থা প্রতিষ্ঠান লুট করে আমাদের নেতাকর্মীদের নির্যাতন করেছে।
২০২৫ সালের মে মাস থেকে বাংলাদেশে বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সকল কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। এর পর থেকেই দলটির বিভিন্ন কথিত অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে জাতীয়তাবাদী দল (বিএনপি) সহ সকল সহযোগী সংগঠনের পক্ষ থেকে নিয়মিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়ে আসছে।আজকের আয়োজন তারই একটি অংশ বিশেষ।

বক্তারা আরো বলেন- আগস্ট ২০২৪ পরবর্তী সময়ে পলাতক ফ্যাসিস্টদের অপতৎপরতা, বিভিন্ন স্থানে নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা চালাচ্ছে। বিভিন্ন স্থানে পরিকল্পিত ভাবে চুরি, ডাকাতি ও ছিনতাই সংঘটিত করার অপচেষ্টা চালাচ্ছে।
১২ফেব্রুয়ারি নির্বাচনের পর গুপ্তভাবে বিভিন্ন স্থানে সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন করছে। শুধু তাই নয়, তারা বিএনপি ও সহযোগী সংগঠনের নামে বিভিন্ন কুৎসা রটাচ্ছে। তাই শেষবারের মত সাবধান করে দিলাম ভবিষ্যতে যদি আপনারা এসব অপতৎপরতা করেন তাহলে কুমিল্লা মহানগর জাসাসের নেতাকর্মীরা এর দাঁত ভাঙা জবাব দেবে।

বিক্ষোভ সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি কুমিল্লা নগরীর গুরুত্বপূর্ণ সড়ক গুলো প্রদক্ষিন শেষে কুমিল্লা কান্দিরপাড়ে অবস্থিত বিএনপির কুমিল্লা মহানগর ও দক্ষিণ জেলা কার্যালয়ে এসে সমাপ্ত করা হয়।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম