আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: October 9, 2026, 5:51 pm || প্রকাশের তারিখ: October 9, 2026, 3:59 pm
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক-২৫২
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক-২৫২

 

কুমিল্লা প্রতিনিধি।।

 

কুমিল্লা জেলায় কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে ২৫২ জনকে আটক করেছে পুলিশ। গত ৮ অক্টোবর সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত জেলার ১৮টি থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সমন্বয়ে একযোগে এ অভিযান চালানো হয়। কিশোর অপরাধপ্রবণ বিভিন্ন এলাকা ও কিশোর বয়সী বখাটেদের উৎপাত রয়েছে-এমন স্থানগুলোতে অভিযান পরিচালনা করা হয়।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএমের নির্দেশনায় নিয়মিত কিশোর গ্যাংবিরোধী অভিযানের অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালিত হয়। জেলার বিভিন্ন থানা এলাকার পাশাপাশি কুমিল্লা মহানগরীর বিভিন্ন স্থানেও অভিযান চালানো হয়। এতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি অংশ নেন।

পুলিশ জানায়, আটক ব্যক্তিদের অপরাধের সঙ্গে সম্পৃক্ততা যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে প্রয়োজন অনুযায়ী তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, উঠতি বয়সী কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়া ঠেকাতে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে অভিযানের নামে কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও কঠোর নজরদারি রাখা হচ্ছে।

কিশোর অপরাধ প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কুমিল্লা জেলা পুলিশ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম