প্রিন্ট এর তারিখ: October 11, 2026, 8:10 pm || প্রকাশের তারিখ: October 11, 2026, 6:34 pm
মনোহরদী পীরপুর উচ্চ বিদ্যালয়ে মাদকমুক্ত সমাজ গড়তে সচেতনতামূলক র্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।
মনোহরদী পীরপুর উচ্চ বিদ্যালয়ে মাদকমুক্ত সমাজ গড়তে সচেতনতামূলক র্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।
স্টাফ রিপোর্টার
নরসিংদীর মনোহরদীতে মাদকবিরোধী সচেতনতা
মূলক র্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১১ অক্টোবর) দুপুরে পীরপুর উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে মাদকমুক্ত সমাজ গঠন এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষ
রোপণের গুরুত্ব তুলে ধরা হয়।
এক শিক্ষার্থী, এক গাছ—মাদককে না বলি, সবুজ জীবন গড়ি’ স্লোগানে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে মাদকবিরোধী সচেতনতা সৃষ্টি,পরিবেশ রক্ষায় উৎসাহ প্রদান এবং সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করার উদ্যোগ নেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পীরপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি জনাব পার্নেল আহমেদ পরাগ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা ছাত্রদলের সভাপতি জনাব মনিরুজ্জামান ছোটন। অনুষ্ঠানের উদ্বোধন করেন পীরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মো. শহিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি জনাব রাকিব হাসান। এ ছাড়া উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা যুবদলের সদস্য জনাব পারভেজ আহমেদ পলক এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জনাব শাহাদাত হোসেন।
কর্মসূচিতে মাদকের ভয়াবহ পরিণতি থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করার পাশাপাশি শিক্ষার্থীদের সুস্থ, সুন্দর ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
বক্তারা বলেন, তরুণ প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাদের মাদক থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
পাশাপাশি পরিবেশ সুরক্ষায় প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ লাগানো এবং তার পরিচর্যায় দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
মাদকমুক্ত সমাজ ও সবুজ পরিবেশ গড়ার প্রত্যয়ে আয়োজিত এ উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং সামাজিক পরিবর্তনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।