প্রিন্ট এর তারিখ: October 11, 2026, 8:51 pm || প্রকাশের তারিখ: October 11, 2026, 7:36 pm
দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপের নেতাদের সঙ্গে বিএনপি নেতা মারুফের মতবিনিময়
(কুমিল্লা) প্রতিনিধি:
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লার দাউদকান্দি ও মেঘনা উপজেলার ৬১টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন।
রোববার (১১ অক্টোবর) দাউদকান্দি সদরের ‘মারুফ ভিলা’য় আয়োজিত এ অনুষ্ঠানে তিনি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান এবং পূজামণ্ডপের নেতাদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন।
অনুষ্ঠানে কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাশেমসহ দাউদকান্দি উপজেলা ও পৌর বিএনপি এবং মেঘনা উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। এ সময় স্থানীয় দুর্গাপূজা উদ্যাপন কমিটির নেতারাও অংশ নেন।
আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপনের প্রত্যাশায় আয়োজিত এ মতবিনিময়ে পূজামণ্ডপের প্রতিনিধিরা নিজেদের মধ্যে শুভেচ্ছা বিনিময় করেন।