আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: October 12, 2026, 9:07 pm || প্রকাশের তারিখ: October 12, 2026, 7:26 pm
দাউদকান্দিতে পৃথক অভিযানে গ্রেপ্তার-৯
দাউদকান্দিতে পৃথক অভিযানে গ্রেপ্তার-৯

(কুমিল্লা) প্রতিনিধি।।

কুমিল্লার দাউদকান্দিতে পৃথক অভিযান চালিয়ে নিয়মিত মামলার দুই আসামি, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত একজন, পুলিশ আইনের ৩৪ ধারায় একজন এবং মোবাইল কোর্টের পাঁচ আসামিসহ মোট ৯ জনকে গ্রেপ্তার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।

সোমবার (১২ অক্টোবর) দাউদকান্দি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্বে ও দিকনির্দেশনায় থানা এলাকার বিভিন্ন স্থানে এসব অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, নিয়মিত মামলায় গ্রেপ্তার দুজন হলো রাব্বি ওরফে রাতুল মিয়া (১৪) ও ইয়ামিন ওরফে প্রারান্ত মিয়া (১৬)। এ ছাড়া গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি রাসেল (২২) এবং পুলিশ আইনের ৩৪ ধারায় আব্দুল হাকিমকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে।
অন্যদিকে, মোবাইল কোর্টের মামলায় মাঈন উদ্দিন (৪৩), ইকরাম হোসেন (৩০), ইসমাইল (২০), মাসুদ আলম (৩০) ও ইমনকে (১৯) গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে কয়েকজনের বাড়ি চান্দিনা উপজেলায় এবং অন্যদের বাড়ি দাউদকান্দি উপজেলায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম জানান, গ্রেপ্তার ব্যক্তিদের পৃথক মামলায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম