পীরগঞ্জে সিপিবি বিক্ষোভ ও স্মারকলিপি পেশ
নিজস্ব প্রতিবেদক
দুনিয়ায় মজদূর এক হও" এই রাজনৈতিক প্রতিপাদ্যকে সামনে রেখে ১২ অক্টোবর সোমবার সিপিবি পীরগঞ্জ উপজেলা শাখা কর্তৃক বিক্ষোভ ও স্মারকলিপি পেশ করা হয়েছে।
পীরগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করা, উপজেলার সকল প্রকার অনিয়ম, দূর্ণীতি, দলীয়করণ বন্ধ করা। দ্রব্যসামগ্রী মূল্যবৃদ্ধি রোধ করা সহ তেল-গ্যাস-বিদুৎতের দাম কমানো। পল্লী বিদ্যুতের হয়রানি বন্ধ। চট্টগ্রাম বন্দর ইজারা বাতিল ও আমেরিকার সাথে গোলামী চুক্তি বাতিল করা সহ স্যারের দাম কমানো ও পর্যাপ্ত সার কৃষকের মাঝে সুসমবন্টন করার দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ঠাকূরগাঁও জে়লার পীরগঞ্জ উপজেলা কমিটির উদে্দগে এক বিক্ষোভ মছি সমাবেশ ও মিছিল উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রাব্বানী সরদার এর বরাবর স্মারকলিপি প্রদান করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি পীরগঞ্জ উপজেলা কমিটি । সমাবেশে উপজেলা ভারপ্রাপ্ত সভাপতি কমরেড এনামুল হক দুলালের সভাপতিত্ব বক্তব্য রাখেন ঠাকূরগাঁও জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু সায়েম, উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোর্তুজা আ়লম, উপজেলা ক্ষেত মজুর নেতা আমিনুল ইসলাম, মেহেদী হাসান লেনিন, কৃষক নেতা বাবুল ইসলাম, যুব নেতা লিটন সরকার, শ্রমিক নেতা আবু সালেহ মোহাম্মদ সিহাব প্রমুখ।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম