কালিগঞ্জে শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
(সাতক্ষীরা)প্রতিনিধিঃ
সাতক্ষীরার কালীগঞ্জে হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) বেলা ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার ১২ টা ইউনিয়নের ৫৫ টি পূজা মন্ডপে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, নিরাপত্তা নিশ্চিত করা, ধর্মীয় সম্প্রীতি অক্ষুন্ন রাখা ও ও বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়ে আলোচনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তারের সভাপতিত্বে সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ওয়াসিম উদ্দিন, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুশান্ত সরকার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান প্রভাষক আব্দুর রউফ, উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি রঞ্জিত সরকার ,সাধারণ সম্পাদক ডাঃ মিলন কুমার ঘোষ ,
এর উপজেলা বিএনপি'র সাবেক সদস্য সচিব ডাঃ শফিকুল ইসলাম বাবু, এ ছাড়াও পূজা মন্ডপের সভাপতি ,সাধারণ সম্পাদকগণ ছাড়াও বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিতি ছিলেন।
সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার বলেন ধর্ম যার যার নিরাপত্তা ও শান্তি সবার এই চেতনাকে ধারণ করে শারদীয় দুর্গা পূজা উদযাপন করতে হবে। দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসব যেন আনন্দ ,উৎসাহ ও নির্বিঘ্নে পরিবেশে উদযাপিত হয়। সেজন্য প্রশাসন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনপ্রতিনিধি এবং স্থানীয় জনগণকে সম্মিলিতভাবে দায়িত্ব পালন করে যেকোনো ধরনের বিশৃঙ্খলা অপ্রীতিকর ঘটনা কিংবা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা বরদাস্ত করা হবে না।
তিনি আরো বলেন পূজা মন্ডপগুলোতে শৃঙ্খলা বাজায় রাখা স্বেচ্ছাসেবক নিয়োগ ,পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ এবং যেকোনো সমস্যার দ্রুত প্রশাসনকে অবহিত করতে হবে বলে তিনি জানান। এছাড়া বিদ্যুৎ অপচয় রোধে বিদ্যুৎ চলে যাওয়ায় বিকল্প বিদ্যুতের ব্যবস্থা মণ্ডপ গুলোর তত্ত্বাবধানে করতে হবে। সীমান্তবর্তী এলাকা হওয়ায় বিজিবি সদস্যদের কঠোরভাবে দায়িত্ব পালন করতে হবে। যাতে করে কোন অবৈধ অস্ত্রধারী ও ব্যবসায়ীদের প্রতি সবাই কঠোর নজরদারিতে রাখতে হবে। কোন সমস্যা দেখা দেওয়া মাত্রই মণ্ডপের দায়িত্বপ্রাপ্ত সাথে সাথে প্রশাসন, পুলিশ বিজিবি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও উপজেলা কন্ট্রোল রুমকে জানাতে হবে।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম