পঞ্চগড়ের হাড়িভাসায় ব্যবসায়ীর বাড়ি থেকে ৬১ বস্তা সার জব্দ, ২০ হাজার টাকা জরিমানা
তেতুলিয়া পঞ্চগড় প্রতিনিধি ।
পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বীরপাড়া গ্রামের সার ও কীটনাশক ব্যবসায়ী মো. দেলোয়ার হোসেনের বাড়ি থেকে ৬১ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় তাঁকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে পরিশোধ করেন ওই ব্যবসায়ী।
সোমবার ১২ অক্টোবর ২০২৬ বিকেলে পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা সুলতানার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় সাথে ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুন্নবী।
স্থানীয় সূত্রে জানা গেছে, হাড়িভাসা ইউনিয়নের বীরপাড়া গ্রামের সার ও কীটনাশক ব্যবসায়ী মো. দেলোয়ার হোসেনের বাড়িতে অভিযান চালায় উপজেলা প্রশাসন। এ সময় তাঁর বাড়ি থেকে ৬১ বস্তা সার জব্দ করা হয়। পরে অভিযানের অংশ হিসেবে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা করা হলে তিনি তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করেন।
কৃষি খাতে ব্যবহৃত সার কৃষকদের কাছে সঠিকভাবে পৌঁছানো এবং সার বিপণনে প্রচলিত নিয়মকানুন অনুসরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণে সার মজুত, সংরক্ষণ ও বিক্রির ক্ষেত্রে অনিয়ম প্রতিরোধে প্রশাসনের এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
পঞ্চগড় সদর উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুন্নবী জানান, অভিযানে মোট ৬১ বস্তা সার জব্দ করা হয়েছে। এর মধ্যে ১৫ বস্তা টিএসপি, ২২ বস্তা এমওপি ও ২৪ বস্তা ডিএপি সার রয়েছে। জব্দ করা সারগুলো আগামীকাল হাড়িভাসা ইউনিয়ন পরিষদে প্রকাশ্যে বিক্রি করা হবে এবং বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।
এ বিষয়ে পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে আমরা এ অভিযান পরিচালনা করি। অভিযানে হাড়িভাসা ইউনিয়নের বীরপাড়া গ্রামের এক সার ব্যবসায়ীর বাড়ি থেকে ৬১ বস্তা সার জব্দ করা হয়েছে। এ ঘটনায় তাঁকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে, যা তিনি তাৎক্ষণিকভাবে পরিশোধ করেছেন। জব্দ করা ৬১ বস্তা সার আগামীকাল হাড়িভাসা ইউনিয়ন পরিষদে প্রকাশ্যে বিক্রি করা হবে। সার বিক্রি থেকে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে। সার মজুত ও বিপণনে অনিয়ম প্রতিরোধ এবং কৃষকদের স্বার্থ রক্ষায় উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম