আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: October 12, 2026, 9:47 pm || প্রকাশের তারিখ: October 12, 2026, 7:36 pm
প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি এড. তৌহিদুর রহমানের মৃত্যুতে স্মরণ সভা ও দোয়া মাহফিল
প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি এড. তৌহিদুর রহমানের মৃত্যুতে স্মরণ সভা ও দোয়া মাহফিল

স্বপ্ন ইসলাম স্বপ্ন' যশোর

প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট তৌহিদুর রহমানের মৃত্যুতে স্মরণ সভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়।
১২ অক্টোবর সোমবার দুপুরে এই আয়োজনে সভাপতিত্ব করেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। আরো বক্তব্য দেন, প্রবীণ গুণীজন অধ্যাপক মসিউল আজম, প্রেসক্লাব যশোরের সাবেক সভাপতি ফকির শওকত, সাবেক সাধারণ সম্পাদক আহসান কবীর, যশোর সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক ও দৈনিক গ্রামের কাগজ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, দৈনিক সমাজের কথার নির্বাহী সম্পাদক মামুনুর রহমান, প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক নুর ইসলাম, সাংবাদিক নেতা আইয়ুব হোসেন প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট তৌহিদুর রহমান একজন নিপাট ভদ্রলোক ও গুণীজন ছিলেন। প্রেসক্লাব যশোর তার কর্মময় অধ্যায় সারা জীবন মনে রাখবে।
দোয়া মাহফিল পরিচালনা করেন আলহাজ্ব মাওলানা মোক্তার আলী।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক তাওহীদ মনি। অনুষ্ঠানে স্থানীয় সকল সাংবাদিক উপস্থিত ছিলেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম