প্রিন্ট এর তারিখ: October 12, 2026, 9:47 pm || প্রকাশের তারিখ: October 12, 2026, 7:40 pm
গোপালগঞ্জে প্রতি মাসে ২৫০০ টাকার ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের তথ্য সংগ্রহে প্রেস কনফারেন্স
গোপালগঞ্জে প্রতি মাসে ২৫০০ টাকার ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের তথ্য সংগ্রহে প্রেস কনফারেন্স
গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে 'ফ্যামিলি কার্ড কার্যক্রম'-এর তথ্য সংগ্রহ সংক্রান্ত বিষয়ে এক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহায়তায় সোমবার (১২ অক্টোবর) জেলা প্রশাসকের কার্যালয়ের ‘স্বচ্ছতা’ সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, স্বাবলম্বী পরিবার গড়ার অঙ্গীকার নিয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এর আওতায় প্রতি মাসে একজন ফ্যামিলি কার্ডধারী পাবেন দুই হাজার ৫০০ টাকা। প্রাথমিক পর্যায়ে এলাকার অসচ্ছল পরিবারগুলোকে এবং পর্যায়ক্রমে সব পরিবারকে এ সেবার আওতায় নিয়ে আসা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. কে এম বাবর। গোপালগঞ্জ জেলা প্রশাসক আরিফ-উজ-জামানের সভাপতিত্বে আয়োজিত এ সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ড. কে এম বাবর বলেন, সঠিক ও নির্ভুল তথ্য সংগ্রহের মাধ্যমে প্রকৃত সুবিধাভোগীদের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে হবে। এ কার্যক্রমে কোনো ধরনের স্বজনপ্রীতি বা ভুল তথ্য যাতে প্রশ্রয় না পায়, সে বিষয়ে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
প্রেস কনফারেন্সে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গোপালগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবিবুল্লাহ, জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক শরিফ রফিকুজ্জামান, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মোঃ মোরাদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ তারেক সুলতান এবং শহর সমাজসেবা অফিসার আলামিন মোল্লা।
অনুষ্ঠানে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।