আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: October 26, 2026, 3:22 pm || প্রকাশের তারিখ: October 26, 2026, 1:30 pm
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় আটক ৬৬২
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৬৬২ জনকে আটক করা হয়েছে। একই সময়ে ৪৩টি মামলা করা হয়েছে।সোমবার (২৬ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) নিয়াজ মেহেদী।
আটকদের মধ্যে রমনা বিভাগে ৩৬ জন, লালবাগ বিভাগে ৭৮ জন, ওয়ারী বিভাগে ৯৩ জন, মতিঝিল বিভাগে ৮২ জন, তেজগাঁও বিভাগে ৯২ জন, মিরপুর বিভাগে ১৪০ জন, গুলশান বিভাগে ৭৮ জন, উত্তরা বিভাগে ৫৭ জন এবং গোয়েন্দা বিভাগে ৬ জন রয়েছেন।

অভিযানকালে একটি চায়নিজ কুড়াল, দুটি চাকু, ৪ হাজার ৬২১ পিস ইয়াবা, ৭১২ গ্রাম গাঁজা, ৩০ গ্রাম হেরোইন, ৩০০ বোতল আমদানি নিষিদ্ধ অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইস্কাফ, একটি মোটরসাইকেল, পাঁচটি মোবাইল ফোন এবং ৩৩ হাজার ৮২০ টাকা উদ্ধার করা হয়। আটকদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম