দাউদকান্দি থানা পুলিশের পৃথক অভিযানে অভিযানে নিষিদ্ধ সংগঠনের সদস্যসহ গ্রেপ্তার ১৩
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার দাউদকান্দিতে পুলিশের পৃথক অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুই সদস্য, ডাকাতি মামলার দুই আসামি ও পরোয়ানাভুক্ত ছয় আসামিসহ মোট ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) দাউদকান্দি মডেল থানা পুলিশের পৃথক অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
থানা পুলিশ সুত্রে জানা যায়, দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্বে ও নির্দেশনায় পুলিশের একাধিক দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য হিসেবে শুভ (২৭) ও আবদুল কাদের (৫৪) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া ডাকাতি মামলার আসামি জাহিদ হাসান (২১) ও আবদুল হাকিম (৩২), বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ছয়জন এবং পুলিশ আইনের ৩৪ ধারায় আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন খোরশেদ আলম, সোহরাব সরকার, কামালউদ্দিন, সিয়াম, শুক্কুর আলী, শাহিন মুন্সি, জুয়েল, আলাউদ্দিন ও অপু চন্দ্র সরকার।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম জানান, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পৃথক মামলা ও অভিযোগ রয়েছে। গ্রেপ্তারকৃত ১৩ জনকে পৃথক মামলায় রবিবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম