আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: November 8, 2026, 11:23 pm || প্রকাশের তারিখ: November 8, 2026, 10:57 pm
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির র‍্যালিতে আনোয়ারা উপজেলা বিএনপির অংশগ্রহণ
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির র‍্যালিতে আনোয়ারা উপজেলা বিএনপির অংশগ্রহণ

বিশেষ প্রতিনিধি:

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি আয়োজিত বর্ণাঢ্য র‍্যালিতে মিছিল সহকারে অংশগ্রহণ করেছে আনোয়ারা উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শনিবার (৭ নভেম্বর) আয়োজিত এ র‍্যালিতে আনোয়ারা উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও দলীয় স্লোগান নিয়ে স্বতঃস্ফূর্তভাবে যোগ দেন। এ সময় নেতাকর্মীদের উপস্থিতিতে র‍্যালিতে ব্যাপক অংশগ্রহণ লক্ষ করা যায়।

র‍্যালিতে অংশগ্রহণের মাধ্যমে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরেন আনোয়ারা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ১ নম্বর বৈরাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মামুন খান। এছাড়াও উপস্থিত ছিলেন সাব্বির আহমদ, মাসুম, হোসেন, কাশেম, বেলাল খানসহ আনোয়ারা উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম