প্রিন্ট এর তারিখ: July 16, 2026, 8:48 am || প্রকাশের তারিখ: October 27, 2019, 2:27 pm
এস,কে সুজয় নড়াইল : সড়কে মোটরসাইকেল নিয়ে চলাচলের সময় দুর্ঘটনাজনিত নিরাপত্তার জন্য মোটরসাইকেল চালকদের মাঝে বিনামূল্যে হেলমেট বিতরণ করেছেন জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা। রোববার সকাল ১০টার দিকে নড়াইল সদর থানার সামনের সড়কে হেলমেটবিহীনভাবে চলাচলকারী মোটর সাইকেল চালকদের মাঝে পাঁচ শত হেলমেট বিতরণ করা হয়। ‘পাঠাও’ এর সৌজন্যে হেলমেট বিতরণকালে এসময় পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ইলিয়াস হোসেন, নড়াইল কন্ঠের সম্পাদক কাজী হাফিজুর রহমান, ‘পাঠাও’ এর কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
মাশরাফি বলেন, মোটরসাইকেল চালানোর জন্য নিয়ম-কানুন মেনে চলা জরুরি। তার মধ্যে সেফটির জন্য অবশ্যই চালকদের হেলমেট ব্যবহার করতে হবে। ‘পাঠাও’ এর সৌজন্যে ৫শ হেলমেট দেয়া হয়েছে। এজন্য তাদেরকে ধন্যবাদ জানাই।
পরে মাশরাফি বিন মুর্তজা নড়াইল সদর হাসপাতাল পরিদর্শন করেন এবং চিকিৎসা সেবা সম্পর্কে খোঁজখবর নেন।