প্রিন্ট এর তারিখ: November 12, 2026, 7:19 pm || প্রকাশের তারিখ: November 12, 2026, 6:15 pm
২৪তম বিসিএস ফোরামের সভাপতি বদরুল হাসান (লিটন) সাধারণ সম্পাদক রওশনুজ্জামান সিদ্দিকী (লিংকন)
২৪তম বিসিএস ফোরামের সভাপতি বদরুল হাসান (লিটন) সাধারণ সম্পাদক রওশনুজ্জামান সিদ্দিকী (লিংকন)
*নিজস্ব প্রতিবেদক*
২৪তম বিসিএস ফোরামের নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। ফোরামের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বদরুল হাসান (লিটন) পরিচালক (যুগ্মসচিব) বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন *মো. রওশনুজ্জামান সিদ্দিকী (লিংকন)* অ্যাডিশনাল ডিআইজি এবং পরিচালক, এসআরবি (সাবেক র্যাব) ট্রেনিং উইং ও কমান্ড্যান্ট, এসআরবি ট্রেনিং স্কুল।
সকল ক্যাডারের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত ৫১ সদস্যবিশিষ্ট সার্চ কমিটির অংশগ্রহণমূলক, স্বচ্ছ ও গ্রহণযোগ্য প্রক্রিয়ার মাধ্যমে এ নেতৃত্ব নির্বাচন সম্পন্ন হয়। সার্চ কমিটির সদস্যদের বিপুল সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে প্রশাসন ক্যাডারের কর্মকর্তা এবং ২৪তম বিসিএস ফোরামের রূপকার ও প্রতিষ্ঠাতা সভাপতি বদরুল হাসান (লিটন)-কে সভাপতি পদে সুপারিশ করা হয়। পরবর্তীতে ফোরামের সদস্যদের সর্বসম্মত ঐকমত্যের মাধ্যমে তাঁকে সভাপতি এবং রওশনুজ্জামান সিদ্দিকী (লিংকন)-কে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।
ফোরাম সংশ্লিষ্টরা জানান, নির্বাচন প্রক্রিয়ার পুরো সময়জুড়ে সদস্যদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সৌহার্দ্য, ঐক্য এবং বন্ধুত্বের যে অনন্য পরিবেশ বিরাজ করেছে, তা ২৪তম বিসিএস ফোরামের প্রাতিষ্ঠানিক শক্তি ও পরিপক্বতার উজ্জ্বল দৃষ্টান্ত। এ উপলক্ষে ফোরামের সার্চ কমিটি, অ্যাডহক কমিটি এবং ২৪তম বিসিএস প্রশাসন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
ফোরামের সদস্যরা আশা প্রকাশ করেন, নবনির্বাচিত নেতৃত্বের দক্ষতা, প্রজ্ঞা, পেশাগত অভিজ্ঞতা ও সমন্বয়ধর্মী দৃষ্টিভঙ্গির মাধ্যমে ২৪তম বিসিএস ফোরাম আরও শক্তিশালী, গতিশীল ও ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে। একই সঙ্গে বিসিএসের বিভিন্ন ক্যাডারের কর্মকর্তাদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সৌহার্দ্য ও পেশাগত বন্ধন আরও সুদৃঢ় হবে।
নবনির্বাচিত সভাপতি বদরুল হাসান( লিটন) এবং সাধারণ সম্পাদক রওশনুজ্জামান সিদ্দিকী (লিংকন)-কে অভিনন্দন জানিয়ে ফোরামের সদস্যরা বলেন, তাঁদের নেতৃত্বে ২৪তম বিসিএস ফোরামের আগামী পথচলা হবে আরও সমৃদ্ধ, মর্যাদাপূর্ণ, সাফল্যমণ্ডিত ও গৌরবময়।