আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: September 5, 2026, 8:14 pm || প্রকাশের তারিখ: October 27, 2019, 3:53 pm
রাজশাহীতে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার
লিয়াকত রাজশাহী প্রতিনিধি :রাজশাহীতে পবা উপজেলার নওহাটায় এক হাজার ছয়শত পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার দুপুর আড়াইটার দিকে পবা থানা পুলিশ নওহাটা কলেজ মোড় থেকে সায়োয়ার ইসলাম নামের ওই ব্যবসায়ীকে গ্রেপ্তার করে।
পবা থানার ওসি রেজাউল করিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল নওহাটা কলেজ মোড়ে অভিযান চালায়।

এ সময় সন্দেহভাজন হিসেবে সারোয়ার ইসলাম আটক করা হয়। পরে তার শরীরে তল্লাশী করে এক হাজার ছয়শত ইয়াবা পাওয়া যায়। সারোয়ার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার জালমাছমারি পূর্বপাড়া গ্রামের জাহিদুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম