প্রিন্ট এর তারিখ: November 13, 2026, 8:18 pm || প্রকাশের তারিখ: November 13, 2026, 7:10 pm
তেতুলিয়ায় বিদ্যালয় বন্ধের কারণে দুর্ঘটনার কবল থেকে রক্ষা পেল শিক্ষার্থীরা অর্ধশতবর্ষী গাছটি নুয়ে পড়েছে মাটিতে।
তেতুলিয়ায় বিদ্যালয় বন্ধের কারণে দুর্ঘটনার কবল থেকে রক্ষা পেল শিক্ষার্থীরা অর্ধশতবর্ষী গাছটি নুয়ে পড়েছে মাটিতে।
তেতুলিয়া পঞ্চগড় প্রতিনিধি।
অল্পের জন্য দুর্ঘটনার প্রবল থেকে রক্ষা পেল কোমলমতি শিক্ষার্থীরা। বিদ্যালয় বন্ধের দিন অর্ধশতবার্ষিক গাছটি নিয়ে পড়েছে মাটিতে। বিবরনে প্রকাশ ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে জানা যায়
তেতুলিয়া উপজেলার ২ নং ইউনিয়নের ভারত সীমান্ত ঘেষা মন্ডলপাড়া -১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অর্ধ শতবর্ষী পুরোনো গাছটি বয়সের বাড়ে নিজে নিজেই নুয়ে পড়েছে মাটিতে । আজ শুক্রবার ১৩ নভেম্বর ২০২৬ ভোর ৫টায় হঠাৎ ভেঙে পরেছে গাছটি । ভাগ্য সুপ্রসন্ন যে,স্কুল চলাকালীন গাছটি ভেঙে পড়লে শিক্ষার্থীদের বড় দুর্ঘটনার সম্মুখীন হতে হতো । এ ব্যাপারে বিদ্যালয়ের একাধিক অভিভাবক এ প্রতিনিধিকে জানান বিদ্যালয় খোলা থাকলে বড় ধরনের দুর্ঘটনা করতে পারতো শিক্ষার্থীরাও পড়তে পারতো দুর্ঘটনার কবলে । অভিভাবক মোহাম্মদ বুল্লা হোসেন জানান আমার জন্মের পর থেকেই গাছটি দেখে আসছি গাছের বয়স আরো অনেক বেশি হবে গাছটি বিদ্যালয়ের মাঠ থেকে অপসারণের জন্য বার বার চেষ্টা করা হলেও আইনের দোহাই দিয়ে কাটা সম্ভব হয়নি ইউপি চেয়ারম্যান উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবং বন বিভাগের কর্মকর্তার কাছে গাছটি কাটার জন্য বারবার যোগাযোগ করলেও গাছটি কাটা সম্ভব হয়নি । আজ যদি বিদ্যালয় চলাকালীন গাছটি ভেঙ্গে পড়ে যেত তাহলে অনেক শিক্ষার্থী হতাহত হওয়ার সম্ভাবনা ছিল। তিনি আরো বলেন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আঙ্গিনায় যে সমস্ত পুরাতন গাছ রয়েছে সে গাছগুলো অপসারণ করা অত্যন্ত জরুরী কারণ বিপদ বা দুর্ঘটনা আসলে কেউ ঠেকাতে পারবেনা। ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য জানান, আমরাও গাছটি কাটার জন্য চেষ্টা করেছি কিন্তু নিয়ম না থাকায় তা সম্ভব হয়নি। তয় যে সমস্ত বিদ্যালয়ে পুরাতন কাজ বিদ্যমান রয়েছে সে সমস্ত গাছগুলো কেটে নতুন গাছ রোপন করলে সরকার বেশি লাভবান হবে বলে মনে করি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান আমি খবর পেয়েছি গাছটি ভেঙে পড়ে গেছে তৎক্ষণাৎ আমি বিদ্যালয়ে আসি এবং দেখি গাছটি সত্যি সত্যি ভেঙ্গে পড়ে গেছে। আল্লাহর কাছে শুকরিয়া আজ বন্ধের দিন গাছটি ভেঙ্গে পড়ে গেছে তা না হলে দুর্ঘটনা করতে পারত।