আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: November 14, 2026, 3:27 pm || প্রকাশের তারিখ: November 14, 2026, 12:57 pm
হবিগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহাদীর বাড়িতে অগ্নিকাণ্ড
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা কমিটির সদস্য সচিব মাহদী হাসানের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাত সাড়ে বারোটায় নিজ ফেসবুক প্রোফাইলে লাইভ করে মাহদী হাসান নিজেই বিষয়টি নিশ্চিত করেন।

তিনি অভিযোগ করেন, শহরের বাদৈই এলাকায় নিজ বাড়িতে পরিবারের সদস্যদের নিয়ে ঘুমিয়ে ছিলেন তিনি। এ সময় ঘরের টিনের চালে পেট্রোল বোমা সদৃশ কিছু নিক্ষেপ করা হয়। এতে ঘরের বাইরের অংশ আগুন ধরে যায়। পরে স্থানীয়দের সহায়তায় মিনিট পাঁচেকের মধ্যে নিজেরাই আগুন নিভিয়ে ফেলেন।

যদিও পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ নাকচ করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক। তিনি জানান, ঘটনাস্থলে গিয়ে পেট্রোল বোমা নিক্ষেপের কোনো আলামত পাওয়া যায়নি। মাহদীর বাসা থেকে কয়েক গজ দুরে তার চাচার বাসায় অটোরিকশার ব্যাটারি চার্জ দেওয়ার সময় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম