আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: November 15, 2026, 4:46 pm || প্রকাশের তারিখ: November 15, 2026, 3:24 pm
ধামসোনার ৮ নম্বর ওয়ার্ডে তরুণ নেতৃত্বের আলোচনায় শাকিব হোসেন রনি
ধামসোনার ৮ নম্বর ওয়ার্ডে তরুণ নেতৃত্বের আলোচনায় শাকিব হোসেন রনি

শাহ পরান

উন্নয়ন, জননিরাপত্তা ও নাগরিক অধিকারকে অগ্রাধিকার দিয়ে মেম্বার প্রার্থী হিসেবে ১০ দফা পরিকল্পনা

ঢাকার আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে সম্ভাব্য জনপ্রতিনিধিত্ব নিয়ে আলোচনায় উঠে এসেছেন তরুণ নেতা মোঃ শাকিব হোসেন রনি। এলাকার উন্নয়ন, সামাজিক নিরাপত্তা এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে মেম্বার পদপ্রার্থী হিসেবে নিজের অবস্থান তুলে ধরছেন তিনি।

তরুণ প্রজন্মের নেতৃত্বে এলাকার পরিবর্তনের ভাবনা নিয়ে তাঁর নির্বাচনী প্রস্তুতি স্থানীয় পর্যায়ে আগ্রহ তৈরি করেছে। বিশেষ করে ওয়ার্ডের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সেগুলোর সমাধানে পরিকল্পনা গ্রহণের বিষয়টি তাঁর আলোচনায় গুরুত্ব পাচ্ছে।

সম্প্রতি নিজের নির্বাচনী ভাবনা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরে ১০ দফা অঙ্গীকার প্রকাশ করেছেন শাকিব হোসেন রনি। তাঁর ঘোষিত অঙ্গীকারে রয়েছে জনগণের প্রতিনিধি নয়, জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন, অসহায় ও দরিদ্র মানুষের অধিকার নিশ্চিত করা, রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা।

পাশাপাশি দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে অবস্থান, নারী-শিশু ও প্রবীণদের নিরাপত্তা, যুবসমাজের কর্মসংস্থান ও দক্ষতা বৃদ্ধিতে উদ্যোগ, নাগরিক সেবা সহজীকরণ এবং জনগণের কাছে জবাবদিহি নিশ্চিত করার বিষয়গুলোও তাঁর পরিকল্পনায় স্থান পেয়েছে।

শুধু নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে সীমাবদ্ধ না থেকে এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি এবং তাঁদের সমস্যা ও প্রত্যাশা জানার ওপর গুরুত্ব দিতে চান তিনি। তাঁর পরিকল্পনায় রয়েছে এমন একটি জনবান্ধব ওয়ার্ড গড়ে তোলা, যেখানে নাগরিক সেবা হবে সহজ, উন্নয়ন হবে সবার জন্য এবং জনপ্রতিনিধি থাকবেন সাধারণ মানুষের জবাবদিহির আওতায়।

শাকিব হোসেন রনির ১০ দফা অঙ্গীকার ঘিরে এখন স্থানীয়ভাবে আলোচনা তৈরি হয়েছে। তরুণ নেতৃত্বের এই উদ্যোগ বাস্তবায়নে তিনি কী ধরনের কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন, সেটিই হবে তাঁর আগামী দিনের পথচলার গুরুত্বপূর্ণ বিষয়।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম