পঞ্চগড়ে সংখ্যালঘুর বাড়িতে চুরির সন্দেহে গণপিটুনিতে এক বৃদ্ধের মৃত্যু ।
তেতুলিয়া পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ের বোদা উপজেলায় সংখ্যালঘ জ্যোতি চন্দ্র রায়ের বাড়িতে চুরির ঘটনায় চোর সন্দেহে গণপিটুনিতে নাজমুল হক বিশারু (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। জানা গেছে
রোববার ১৫ নভেম্বর ২০২৬ ভোরে উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের লস্করপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে ওই গ্রামের জ্যোতিচন্দ্র রায়ের বাড়িতে চুরির অভিযোগে নাজমুল হককে আটক করা হয়। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন জড়ো হন। একপর্যায়ে উত্তেজিত জনতার মারধরে তিনি গুরুতর আহত হন।
খবর পেয়ে বোদা থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বোদা থানার পরিদর্শক (তদন্ত) রেজওয়ানুল হক মণ্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম