আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: November 17, 2026, 5:28 pm || প্রকাশের তারিখ: November 17, 2026, 3:51 pm
গাজীপুরের নাওজোড়ে শ্রমিক আন্দোলনে উত্তাল শিল্পাঞ্চল, অগ্নিসংযোগ ও ভাঙচুরে বিজিবি-পুলিশ ও সাংবাদিকসহ বহু আহত
গাজীপুরের নাওজোড়ে শ্রমিক আন্দোলনে উত্তাল শিল্পাঞ্চল, অগ্নিসংযোগ ও ভাঙচুরে বিজিবি-পুলিশ ও সাংবাদিকসহ বহু আহত
 

মোস্তাবিন সিয়াম | বিশেষ প্রতিনিধি,

 

গাজীপুরের নাওজোড় এলাকায় বেতন বৃদ্ধির দাবিতে গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে শিল্পাঞ্চলে চরম উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দুপুর ২টা থেকে শুরু হওয়া এই আন্দোলন একপর্যায়ে সহিংসতায় রূপ নিলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ সদস্য, শ্রমিক এবং সংবাদকর্মীসহ উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ২টার দিকে নাওজোড় এলাকার পোশাক শ্রমিকরা ন্যায্য মজুরি ও বেতন বৃদ্ধির দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন। আন্দোলন চলাকালে পুলিশ ও বিজিবি সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ বেধে যায়। উত্তেজনার একপর্যায়ে বিক্ষুব্ধরা শিল্পাঞ্চলের বিভিন্ন স্থাপনা, দোকানপাট ও যানবাহনে ব্যাপক ভাঙচুর চালায় এবং অগ্নিসংযোগ করে। আকস্মিক এই হামলায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং যান চলাচল বন্ধ হয়ে যায়।

সংবাদ সংগ্রহকালে Daily Amader Bangladesh-এর সাংবাদিকরা আহত ঘটনার শুরুতে ঘটনাস্থলে কোনো গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন না। প্রথম সংবাদমাধ্যম হিসেবে Daily Amader Bangladesh.Com-এর বিশেষ প্রতিনিধি মোস্তাবিন সিয়ামসহ প্রতিষ্ঠানটির সংবাদকর্মীদের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পেশাগত দায়িত্ব পালন শুরু করেন। পরে বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও অন্যান্য গণমাধ্যমের প্রতিনিধিরা সেখানে পৌঁছান। সংঘর্ষ ও অগ্নিসংযোগের চিত্র ধারণ এবং সংবাদ সংগ্রহের সময় হামলা ও ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্যে পড়ে বিশেষ প্রতিনিধি মোস্তাবিন সিয়ামসহ Daily Amader Bangladesh-এর আরও কয়েকজন সাংবাদিক আঘাতপ্রাপ্ত হন।

খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ছুটে যান বিজিবির কর্নেল সিবিউ জামাল উদ্দিন এবং গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি)। তাদের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি শান্ত করার চেষ্টা চালান।

এদিকে, উদ্ভূত পরিস্থিতিতে শ্রমিকদের ন্যায্য মজুরির দাবি বিবেচনার পাশাপাশি শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা এবং গণমাধ্যমকর্মীদের নিরাপদ কাজের পরিবেশ নিশ্চিত করার জোর দাবি উঠেছে। একইসঙ্গে আহতদের সুচিকিৎসা, সহিংসতার ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন সচেতন মহল।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম