আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: November 17, 2026, 8:35 pm || প্রকাশের তারিখ: November 17, 2026, 8:10 pm
দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে ধামসোনা ইউনিয়নের সেবক হতে চান আলহাজ্ব ইসরাফিল হোসেন
দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে ধামসোনা ইউনিয়নের সেবক হতে চান আলহাজ্ব ইসরাফিল হোসেন
 

মোস্তাবিন সিয়াম | বিশেষ প্রতিনিধি,

 

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে ঢাকার সাভার উপজেলার আশুলিয়া থানাধীন স্বনির্ভর ধামসোনা ইউনিয়নে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে এলাকার সাধারণ মানুষের সেবা ও সার্বিক উন্নয়নের লক্ষ্য নিয়ে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মাঠে নেমেছেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ইসরাফিল হোসেন। কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের ব্যানারে নয়, বরং সাধারণ জনগণের ভালোবাসা ও সমর্থনকে পুঁজি করেই তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রেখেছেন আলহাজ্ব ইসরাফিল হোসেন। বিপদে-আপদে সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর কারণে স্বনির্ভর ধামসোনা ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে তার ব্যাপক গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। এলাকাবাসীর অনুরোধ ও অনুপ্রেরণাতেই তিনি এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন।

নির্বাচনী ভাবনা সম্পর্কে আলহাজ্ব ইসরাফিল হোসেন জানান, তিনি কোনো দলীয় পরিচয়ে নয়, বরং স্বনির্ভর ধামসোনা ইউনিয়নের প্রতিটি মানুষের সেবক হিসেবে কাজ করতে চান। নির্বাচিত হলে ইউনিয়নে মাদক নির্মূল, রাস্তাঘাটের উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, সুশাসন প্রতিষ্ঠা এবং অবহেলিত ও অসহায় মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করাই হবে তার প্রধান লক্ষ্য।

স্বনির্ভর ধামসোনা ইউনিয়নের সচেতন ভোটার ও সাধারণ মানুষ মনে করছেন, দলীয় সংকীর্ণতার বাইরে এসে আলহাজ্ব ইসরাফিল হোসেনের মতো একজন সৎ, যোগ্য ও পরোপকারী মানুষ চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়নের চিত্র বদলে যাবে। ইতোমধ্যেই ইউনিয়নের পাড়া-মহল্লা, চায়ের দোকান থেকে শুরু করে সর্বত্রই তার প্রার্থিতা নিয়ে ইতিবাচক আলোচনা চলছে!
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম