আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: November 18, 2026, 5:46 pm || প্রকাশের তারিখ: November 18, 2026, 3:14 pm
আমি চেয়ারম্যান হতে আসিনি, এসেছি জনগণের সেবক হতে”— ধামসোনা ইউনিয়নে আলোচনায় আলহাজ্ব হাজী ইসরাফিল হোসেন
আমি চেয়ারম্যান হতে আসিনি, এসেছি জনগণের সেবক হতে"— ধামসোনা ইউনিয়নে আলোচনায় আলহাজ্ব হাজী ইসরাফিল হোসেন
 

বিশেষ প্রতিনিধি : মোস্তাবিন সিয়াম

 

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাভার উপজেলার ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে এলাকাবাসীর মাঝে ব্যাপক আলোচনা ও আলোড়ন সৃষ্টি করেছেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব হাজী ইসরাফিল হোসেন। কোনো দলীয় রাজনৈতিক পরিচয়ের বাইরে গিয়ে সম্পূর্ণ স্বতন্ত্র ও জনকল্যাণমুখী ভাবমূর্তি নিয়ে তিনি সাধারণ মানুষের মন জয় করে চলেছেন।

স্থানীয় সাধারণ ভোটারদের মতে, প্রথাগত রাজনীতির বাইরে গিয়ে হাজী ইসরাফিল হোসেনের মতো একজন সৎ, ন্যায়পরায়ণ ও জনবান্ধব মানুষ ধামসোনা ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলে এলাকার আপামর জনসাধারণ তাদের নায্য ও সঠিক অধিকার ফিরে পাবে। এলাকার সাধারণ মানুষের মুখে মুখে এখন একটাই কথা— "আমরা এমন একজন সৎ মানুষকেই চেয়ারম্যান হিসেবে দেখতে চাই, যিনি আমাদের প্রকৃত অধিকার নিশ্চিত করবেন।"

জনগণের এমন স্বতঃস্ফূর্ত ভালোবাসা ও আস্থার জবাবে আলহাজ্ব হাজী ইসরাফিল হোসেন বলেন, "আমি কোনো ক্ষমতার লোভে চেয়ারম্যান হতে আসিনি। আমি এসেছি জনসেবা করতে। জনগণের সেবা করাই আমার জীবনের একমাত্র ব্রত। আমি কোনো ক্ষমতার গদিতে বসতে চাই না, বরং সাধারণ মানুষের আজীবন সেবক হতে চাই।"

এলাকার ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে তিনি আরও বলেন, "আমি যদি আপনাদের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হতে পারি, তবে ইনশাআল্লাহ আমার ধামসোনা ইউনিয়ন থেকে চিরতরে মাদক নির্মূল করা হবে। কোনো মাদকাসক্ত বা অপরাধীর এই মাটিতে স্থান হবে না। যুবসমাজকে সঠিক পথে ফিরিয়ে এনে ধামসোনাকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও পরিচ্ছন্ন 'মডেল ইউনিয়ন' হিসেবে গড়ে তুলব।"

দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সৎ ও যোগ্য নেতৃত্ব বেছে নিতে ধামসোনা ইউনিয়নের সর্বস্তরের জনগণ এখন আলহাজ্ব হাজী ইসরাফিল হোসেনের পক্ষে ঐক্যবদ্ধ হচ্ছেন।

 
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম