আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: November 18, 2026, 8:42 pm || প্রকাশের তারিখ: November 18, 2026, 6:09 pm
অগ্নিসংযোগ ও হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে হ্নীলায় কৃষকদলের বিক্ষোভ মিছিল
অগ্নিসংযোগ ও হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে হ্নীলায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক,

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নে অগ্নিসংযোগ ও হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে নবগঠিত হ্নীলা ইউনিয়ন উত্তর শাখা কৃষকদল।

নবগঠিত হ্নীলা ইউনিয়ন উত্তর শাখা কৃষকদলের উদ্যোগে আয়োজিত এ বিক্ষোভ মিছিলে সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় তাঁরা অগ্নিসংযোগ ও হামলার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

বিক্ষোভকারীরা বলেন, অগ্নিসংযোগ ও হামলার মতো ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও দাবি জানান তাঁরা।

বিক্ষোভ মিছিল থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করা এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের আহ্বান জানানো হয়।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম