প্রিন্ট এর তারিখ: November 18, 2026, 8:42 pm || প্রকাশের তারিখ: November 18, 2026, 6:28 pm
কুমিল্লায় পুলিশের অভিযানে আটক ৫৪৪
কুমিল্লা প্রতিনিধি।
কুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী ও নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম প্রতিরোধে পুলিশের ৭২ ঘণ্টার বিশেষ অভিযানে ৫৪৪ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে নিষিদ্ধ সংগঠনের ১০৭ জন সদস্য রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
রোববার থেকে মঙ্গলবার গভীর রাত পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বুধবার দুপুরে জেলা পুলিশের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়েছে।
পুলিশ জানায়, পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় জেলা পুলিশের সব ইউনিট ও গোয়েন্দা পুলিশ (ডিবি) এ অভিযান পরিচালনা করে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এতে সরাসরি অংশ নেন।
আটক ব্যক্তিদের অপরাধে সম্পৃক্ততার বিষয়টি যাচাই-বাছাই করে ৩৪১ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। বাকি ২০৩ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. লুৎফর রহমান বলেন, মাদক, কিশোর অপরাধ, ছিনতাই, চুরি ও নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম প্রতিরোধে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।