প্রিন্ট এর তারিখ: November 19, 2026, 12:30 pm || প্রকাশের তারিখ: November 19, 2026, 11:51 am
রাঙ্গামাটি সরকারি কলেজের মুক্তমঞ্চের পাশে অজ্ঞাত বৃদ্ধার মরদেহ উদ্ধার
রাঙ্গামাটি সরকারি কলেজের মুক্তমঞ্চের বাম পাশে এক অজ্ঞাতনামা বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, গতকাল রাতে তাঁর মৃত্যু হয়েছে।
এ ঘটনায় কলেজ কর্তৃপক্ষ প্রশাসনকে অবহিত করেছেন।
মরদেহটি শনাক্ত করতে কেউ তাঁকে চিনে থাকলে অথবা তাঁর পরিচিত ও আত্মীয়স্বজনের সন্ধান জানা থাকলে সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
বৃদ্ধার পরিচয় শনাক্তে সবার সহযোগিতা কামনা করা হচ্ছে।