প্রিন্ট এর তারিখ: November 19, 2026, 1:08 pm || প্রকাশের তারিখ: November 19, 2026, 12:41 pm
চট্টগ্রাম: ইউসিবি ব্যাংকের ২৫ কোটি টাকা আত্মসাত ও পাচারের মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ কোটি টাকা জরিমানা করেছেন।
অর্থ আত্মসাৎ ও পাচারে সহযোগিতার অপরাধে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের স্ত্রীকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ১৭ জনকে সাজা দেওয়া হয়েছে।১৯ জন আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণ না হওয়ায় খালাস দেওয়া হয়েছে। আরামিট গ্রুপের এজিএম আবদুল আজিজ, উৎপল পাল ও জাহাঙ্গীর এবং সুজন আদালতে উপস্থিত ছিলেন।
বাদীপক্ষের আইনজীবী সাংবাদিকদের বলেন, দুদক পক্ষ ৫৬ জন সাক্ষীকে আদালতে উপস্থাপন করে। উভয়পক্ষের শুনানিতে আদালত রায় ঘোষণা করেছেন।
পুরো রায় পর্যবেক্ষণ করবো আমরা।