
চেয়ারম্যান নয়, জনগণের সেবক হতে এসেছি”স্বনির্ভর ও মডেল ধামসোনা গড়ার প্রত্যয় আলহাজ্ব ইসরাফিল হোসেনের
মোস্তাবিন সিয়াম বিশেষ প্রতিনিধি
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ঢাকার আশুলিয়া থানার ধামসোনা ইউনিয়নে সাধারণ মানুষের আলোচনায় উঠে এসেছেন চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব ইসরাফিল হোসেন। ক্ষমতার মোহ নয়, বরং সাধারণ মানুষের সেবক হিসেবে কাজ করে স্বনির্ভর ধামসোনাকে একটি আধুনিক ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন তিনি।
নির্বাচনী ভাবনা ও এলাকার উন্নয়ন প্রসঙ্গে আলহাজ্ব ইসরাফিল হোসেন বলেন, *"আমি চেয়ারম্যান হতে আসিনি, আমি এসেছি জনগণের সেবক হতে। জনগণ যদি আমাকে সুযোগ দেয় এবং আমি চেয়ারম্যান নির্বাচিত হতে পারি, তবে স্বনির্ভর ধামসোনাকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব।"*
স্থানীয় বাসিন্দারা জানান, নির্বাচনের আগেই নিজ উদ্যোগে এলাকার নানা উন্নয়নমূলক ও জনকল্যাণমুখী কর্মকাণ্ডে অংশ নিয়ে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন হাজী ইসরাফিল হোসেন। বিশেষ করে ভাদাইল এলাকার দীর্ঘদিনের জমে থাকা ময়লা-আবর্জনা তিনি ও তার কর্মী-সমর্থকরা মিলে পরিষ্কার করেছেন। এর ফলে ভাদাইলবাসী এখন একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ পেয়েছেন বলে জানান এলাকাবাসী।
এদিকে, এলাকার তরুণ প্রজন্মও আলহাজ্ব ইসরাফিল হোসেনের নেতৃত্বে ইতিবাচক পরিবর্তনের স্বপ্ন দেখছে। স্থানীয় তরুণরা জানান, ইউনিয়ন পর্যায়ে নাগরিক সেবা নিতে গিয়ে সাধারণ মানুষকে যেসব ভোগান্তি ও সমস্যার সম্মুখীন হতে হয়, হাজী ইসরাফিল হোসেন চেয়ারম্যান নির্বাচিত হলে সেসব আর থাকবে না। তরুণদের প্রত্যাশা, তার হাত ধরেই জনগণের দীর্ঘদিনের সমস্যাগুলোর স্থায়ী সমাধান হবে।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম