৪ মাস ২৪ দিন পর খুলল কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ১৩টি দানবক্স
কিশোরগঞ্জ প্রতিনিধি
দানের অর্থ গণনা শুরু, দেশজুড়ে মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পাগলা মসজিদ
কিশোরগঞ্জের ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী পাগলা মসজিদের ১৩টি দানবাক্স খোলা হয়েছে। দীর্ঘ ৪ মাস ২৪ দিন পর শনিবার (২১ নভেম্বর) সকালে মসজিদের দানবাক্সগুলো খোলা হয়। দানবাক্স খোলার পর থেকেই শুরু হয়েছে দানের অর্থ গণনার কার্যক্রম।
প্রতিবারের মতো এবারও পাগলা মসজিদের দানবাক্স খোলাকে ঘিরে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ ও উৎসাহ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ধর্মপ্রাণ মুসল্লি ও দর্শনার্থীদের দান করা অর্থ জমা হয়েছে এসব দানবাক্সে।
দানবাক্স খোলার সময় জেলা প্রশাসনের কর্মকর্তা, মসজিদ পরিচালনা কমিটির সদস্য, সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এদিকে দানবাক্স থেকে প্রাপ্ত টাকা গণনার কাজ চলছে। গণনা শেষে মোট কত টাকা পাওয়া গেছে, তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
উল্লেখ্য, কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদ শুধু একটি ধর্মীয় উপাসনালয় নয়, বরং দেশের মানুষের ধর্মীয় আবেগ, বিশ্বাস ও ভালোবাসার এক অনন্য নিদর্শন। দেশ-বিদেশের অসংখ্য মানুষ এই মসজিদে দান করে থাকেন।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম