সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ৬০ বোতল ভারতীয় নেশাজাতীয় 'চকো ডিএক্স' সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত সিরাপের আনুমানিক বাজারমূল্য ২৪ হাজার টাকা।
শনিবার (২১ নভেম্বর) রাত ১২টা ২০ মিনিটের দিকেচাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর মনাকষা বিওপির একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।বিজিবি সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার দুর্লভপুর ইউনিয়নের বোগলাউড়ি গ্রামে অভিযান চালিয়ে ৬০ বোতল ভারতীয় নেশাজাতীয় চকো ডিএক্স সিরাপ জব্দ করা হয়। জব্দকৃত সিরাপ পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে।চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাকিব আহমেদ, পিএসসি অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সীমান্ত এলাকায় সর্বদা নিয়োজিত রয়েছে। সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, পুশ-ইন ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধসহ সব ধরনের মাদক ও অবৈধ চোরাচালান দমনে বিজিবি দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম