আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: November 22, 2026, 12:51 am || প্রকাশের তারিখ: November 21, 2026, 11:48 pm
সশস্ত্র বাহিনী দিবসে বান্দরবানে সাবেক যোদ্ধাদের মিলনমেলা, রাফোর বর্ণাঢ্য আয়োজন
সশস্ত্র বাহিনী দিবসে বান্দরবানে সাবেক যোদ্ধাদের মিলনমেলা, রাফোর বর্ণাঢ্য আয়োজন

(বান্দরবান প্রতিনিধি)

“দেশপ্রেম, ঐক্যবদ্ধ সশস্ত্রবাহিনীর গৌরবে উদ্ভাসিত হোক ২০২৬”—এই স্লোগানকে ধারণ করে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস ২০২৬ উদযাপনের উদ্যোগ নিয়েছে অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী সংগঠন (রাফো), বান্দরবান পার্বত্য জেলা। দিনটিকে স্মরণীয় করে রাখতে সংগঠনটির পক্ষ থেকে বিশেষ আলোচনা সভা ও প্রীতিভোজের আয়োজন করা হয়েছে। গৌরবের ইতিহাস ও পার্বত্য বাস্তবতা বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও জাতীয় নিরাপত্তার ইতিহাসে ২১ নভেম্বর এক অনন্য মাইলফলক। ১৯৭১ সালে সেনা, নৌ ও বিমানবাহিনীর সম্মিলিত অভিযাত্রা ও আত্মত্যাগের গৌরবগাথা আজও জাতিকে অনুপ্রাণিত করে। স্বাধীনতার পর থেকে দেশগঠন, দুর্যোগ মোকাবিলা এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে শান্তিরক্ষায় সশস্ত্র বাহিনীর ভূমিকা বিশ্বজুড়ে সমাদৃত। বিশেষত বান্দরবানের মতো পাহাড়ি জনপদে সম্প্রীতি, স্থিতিশীলতা ও উন্নয়নের ধারা সচল রাখতে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সুসংগঠিত ভূমিকা ও অভিজ্ঞতা স্থানীয়ভাবে বিশেষ গুরুত্ব বহন করে। সাবেক সদস্যদের মাঝে দীর্ঘদিনের সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।

বিশেষ আলোচনা সভা ও প্রীতিভোজ অনুষ্ঠানটি, আজ ২১শে নভেম্বর ২০২৬ইং রোজ শনিবার, সকাল ১১:০০টায়। সংগঠনটির নিজস্ব প্রধান কার্যালয়, অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী সংগঠন (রাফো),বান্দরবান পার্বত্য জেলা।
আয়োজনে দিবসটি সফল ও অর্থবহ করে তুলতে সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ সক্রিয়ভাবে কাজ করছেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবঃ অনাঃ ক্যাপ্টেন মোঃ তারু মিয়া
সভাপতি: সিঃ ওয়াঃ অবঃ অং চ মং মার্মা
সেক্রেটারি: সার্জেন্ট (অবঃ) কাজী মোঃ আজিজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদকঃ অবঃ প্রাঃ ল্যাঃ কর্পোরাল মোঃ নুরুল আলম, ক্যাশিয়ার: অবঃ সার্জেন্ট মোঃ আজিজ উল্লাহ, দপ্তর সম্পাদকঃ সার্জেন্ট মোঃ রবিউল হোসেন সহ সংগঠনের সকলের সহযোগিতায় সফল ও সার্থক হয়েছে।

সংশ্লিষ্টদের মতে, ২১শে নভেম্বরের চেতনাকে হৃদয়ে ধারণ করে সাকল সদস্যদের পারস্পরিক সম্প্রীতি, শৃঙ্খলা ও দেশপ্রেমের অঙ্গীকারকে আরও শক্তিশালী ও মজবুতি করবে এই মিলন মেলা। আগামী দিনেও পাহাড়ের শান্তি ও কল্যাণে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যরা ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংগঠনের নীতি নির্ধারক গন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম