হরিপুর সীমান্তে বিজিবির অভিযানে মাদকসহ ১ লাখ ২৩ হাজার টাকার পণ্য জব্দ
ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও জেলার হরিপুর সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য ও মোবাইল যন্ত্রাংশসহ ১ লাখ ২৩ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ করেছে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, গত ২১ নভেম্বর দিবাগত রাতে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৪২ বিজিবির অধীনস্থ মশালগাঁও বিওপির টহল দল হরিপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ১২০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, ৯০টি মোবাইল মাউথ স্পিকার, ৯০টি মোবাইল নেটওয়ার্ক আইসি এবং ৯০টি মোবাইল চার্জার পিন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব মালামালের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ২৩ হাজার টাকা।
এ বিষয়ে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন , সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালানি পণ্য প্রবেশের যেকোনো অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। অপরাধী চক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামালের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম