আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: September 12, 2026, 6:17 am || প্রকাশের তারিখ: October 28, 2019, 10:22 am
গোপালগঞ্জে শিক্ষার্থীদের আন্দোলনে ১০ দফা দাবি মেনে নিলেন বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ
এম শিমুল খান, গোপালগঞ্জ : গোপালগঞ্জে শিক্ষার্থীদের আন্দোলনের হুমকির মুখে অবশেষে ১০ দফা দাবি মেনে নিতে বাধ্য হলেন সরকারি বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো: মতিয়ার রহমান। শনিবার তিনি এসব দাবি মেনে নেন। এর আগে অধ্যক্ষ তার কার্যালয়ে ছাত্র নেতৃবৃন্দের সাথে বৈঠকে বসেন। দীর্ঘ সময় আলোচনার পর শিক্ষার্থীদের আন্দোলনের হুমকির মুখে ১০ দফা দাবি মেনে নেন তিনি। যে ১০ দফা দাবি মানা হয়েছে তা হল, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের বিকৃত ভাষকর্য পুনঃনির্মান, পরিবহন খাতে পূর্বে প্রতি শিক্ষার্থীর কাছ থেকে ৬০০ টাকা আদায় করা হত এখন থেকে শিক্ষার্থী প্রতি ২০০ টাকা নেওয়া হবে, পূর্বে ছাত্র সংসদ বাবদ প্রতি ছাত্রের কাছ থেকে ২৫ টাকা আদায় করা

হত এখন থেকে তা বাতিল বলে গন্য হবে, আইসিটি ইউনিটে সকল ছাত্র ছাত্রীর নিকট থেকে টাকা আদায় করা হত এখন থেকে শুধু মাত্র একাদশ ও দ্বাদশ শ্রেনীর ছাত্র ছাত্রীরা এই টাকা প্রদান করবে, আগে কমন রুম বাবদ টাকা আদায় করা হত এখন থেকে তা বাতিল করা হবে, পূর্বে ক্রীড়া বিভাগের সকল কার্যক্রম বন্ধ ছিল এখন থেকে তা চালু করা হবে, চিকিৎসা বাবদ যে ভাতা আদায় করা হতো কোন শক্ষার্থী অসুস্থ হলে চিকিৎসা ভাতা আবেদন সাপেক্ষে প্রদান করিতে হবে, বাথরুম ও ডাইনিং রুম সংস্কার, লাইব্রেরীতে শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশ সৃষ্টি ও চতুর্থ শ্রেনীর বেসরকারি কর্মচারিদের বেতন ভাতা বৃদ্ধি করা হবে।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি মো: আব্দুল হামিদ, সাধারন সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম, ক্রীড়া সম্পাদক ইসমাইল লিকু, আব্দুল্লা আল নোমান, নাজমুল ইসলাম রিয়াদ, যুগ্ন-সাধারন সম্পাদক শেখ জামিল আহম্মেদ তামিম হাসিব ও শাহনেওয়াজ খান প্রমুখ।
উল্লেখ্য, গত কয়েকদিন ধরে বঙ্গবন্ধু কলেজের শিক্ষার্থীরা এসব দাবি জানিয়ে আসছিল।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম